1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে মো. নূরউদ্দিন মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাদুরতলী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত নূরউদ্দিন ওই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, মাদারীপুরের কালকিনি থানার কয়ারিয়া গ্রামের দুলাল সরদারের মেয়ে আলিফা আক্তারের সঙ্গে নূরউদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে, পরে প্রায় ৬–৭ মাস আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে আলিফা স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন।

প্রায় ২০ দিন আগে তিনি মা ও ফুফুর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান এবং সেখান থেকে ফোনে যোগাযোগ রাখছিলেন। দুই দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী জানান, তিনি আর নূরউদ্দিনের সঙ্গে সংসার করবেন না। এতে মানসিকভাবে ভেঙে পড়েন নূরউদ্দিন। মঙ্গলবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক দুইটার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network