1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. নুরউদ্দিন হাওলাদার (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ড বাদুরতলী স্লুইস এলাকায়।

নিহত নুরউদ্দিন হাওলাদার ওই এলাকার মোঃ ফারুক হাওলাদারের ছেলে। তিনি সম্প্রতি স্ত্রীর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়ার পর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথাকাটির একপর্যায়ে অভিমান করে ঘরের বারান্দায় ঘুমাতে যান। পরে রাতে যেকোনো সময় বারান্দার আড়ার সঙ্গে নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

 

ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network