1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন কোলে স্ত্রী, চোখে পানি— দারিদ্র্যের সংসারে ৭০ বছরের ভালোবাসা বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস কলাপাড়ায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ৬ বছর বয়সি শিশুর মৃত্যু বরিশালে রাসায়নিক মিশ্রিত ৭০০ কেজি পোয়া মাছ জব্দ, অর্ধলাখ টাকা অর্থদণ্ড আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রেতার কারাদণ্ড

পিরোজপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে এ আয়োজনে ছিল জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী।

বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটে দেশের জন্য যারা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন, সেই যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network