1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-ঢাকা মহাসড়কে অন্তরা পরিবহনের বাস খাদে, আহত ১০ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

বরিশাল-ঢাকা মহাসড়কে অন্তরা পরিবহনের বাস খাদে, আহত ১০

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-ঢাকা মহাসড়ক যেন দিনে দিনে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুর ১২:৩০ মিনিটে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এয়ারপোর্ট মোড়ে ঘটে গেল আরেকটি দুর্ঘটনা। ঢাকা থেকে বরিশালগামী অন্তরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৩৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দ্রুতগতিতে মোড় অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, মহাসড়কের এই অংশে বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।

স্থানীয়দের দাবি, রহমতপুর মোড়সহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network