1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজ গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজ গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠালতলী এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (৩০ জুলাই) রাত ১০টার সময় মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম ও মির্জাগঞ্জ থানা এসআই (নিরস্ত্র) মো. ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালায়‌।

গ্রেফতার আসামি হলেন উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের মোঃ আঃ রাজ্জাক এর পুত্র মোঃ শাহাদাত হোসেন (৪০)।

তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়। যে মামলার বাদী হলেন মাওলানা আমিনুল ইসলাম।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বাদীর নিকট পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন শাহাদত। চাঁদা না দেওয়ায় বাদী আমিনুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ও খুন জখমের হুমকি দেয়।

এছাড়াও মোঃ শাহদাত হোসেন ইউনিয়ন পরিষদের জামে মসজিদ হতে জোরপূর্বক

আনুমানিক পাঁচ চল্লিশ হাজার টাকা মূল্যমানের ৫শ কেজি মসজিদের রড নিয়ে যায়।

কাঠালতলী এলাকার সরোয়ার হোসেন এর নিকট হতে পাঁচ হাজার টাকা চাঁদা নিয়েছে। স্থানীয় গ্রাম পুলিশ হাবিবুর রহমান এর মেয়ে খুশি আক্তার এর দোকান হতে জোরপূর্বক মালামাল নিয়েছে এই শাহাদত।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং আরও জোরদার করা হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network