1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে নিষিদ্ধ কীটনাশক বিক্রির দায়ে অর্ধলাখ টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বরিশালে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে বরিশালে নদীভাঙনে বসতভিটা হারাচ্ছে মিয়ারচরের বাসিন্দারা জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা বেতাগীর দুই আওয়ামী লীগ নেতার বাকেরগঞ্জে নাশকতার পরিকল্পনা উজিরপুরে হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন : প্রশংসিত মানবিক ইউএনও আলী সুজা ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস

লালমোহনে নিষিদ্ধ কীটনাশক বিক্রির দায়ে অর্ধলাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ কীটনাশক কার্বোফুরান বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের সারপট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মের্সাস রেদওয়ান ট্রের্ডাস নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ সময় ওই
ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এগ্রো সিস্টেমস্ধসঢ়; লিমিটেড কোম্পানির ফ্রেশফুরান নামে ১৪০ কেজি কার্বোফুরান জব্দ করা হয়।

ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, কৃষি অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন
পৌরশহরের একটি দোকানে সরকার ঘোষিত নিষিদ্ধ কীটনাশক কার্বোফুরান বিক্রি হচ্ছে। এরপর তারা আমাকে জানালে সেখানে
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে কীটনাশক আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান প্রদান করেছি।

এ ছাড়া জব্দ করা হয় নিষিদ্ধ ওই কার্বোফুরান নামের কীটনাশক। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসের জন্য কৃষি অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কৃষি কর্মকর্তা মো. হাসনাইন তালুকদার ও আশিক দেবনাথসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network