1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তজুমদ্দিনে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার, শরীরে জখমের চিহ্ন! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

তজুমদ্দিনে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার, শরীরে জখমের চিহ্ন!

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

তজুমদ্দিন(ভোলা) সংবাদদাতা // ভোলার তজুমদ্দিনে রহস্যজনক নিখোঁজের ৪ দিন পর বাকপ্রতিবন্ধী কবির (৩৫) এর লাশ বাড়ীর কাছের পরিত্যাক্ত পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। উদ্ধারকৃত লাশের হাতে, বুকে ও চোখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পোস্টমর্টেম রিপোর্টের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে শম্ভুপুর বাংলাবাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

নিহত মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। বাকপ্রতিবন্ধী কবির ৪ সন্তানের জনক। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

কবিরের বৃদ্ধ মা জানান, আমার বোবা ( বাকপ্রতিবন্ধি) ছেলে মঙ্গলবার বিকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুঁজেছি। সে কথা বলতে পারে না, এমনকি কারও কাছে খাবারটুকু পর্যন্ত চেয়ে নিতে পারে না। ৪টা নাতি নাতনি নিয়ে কার কাছে যাবো। কারা আমার বোবা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সংবাদ পেয়ে পুলিশের টিম পুকুরে ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network