1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া উজিরপুরে শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

নলছিটিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রিয়াজুল ইসলাম বাচ্চু // ঝালকাঠি নলছিটি পৌর কৃষকদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠান হয়েছে।

নলছিটি পৌর কৃষকদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, প্রধানবক্তা জেলা সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, বিশেষ অতিথি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল।

এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার কৃষকদলের সাবেক আহ্বায়ক মোঃ মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম মল্লিক,সদস্য সচিব মোস্তফা কামাল মিন্টু, পৌর সদস্য সচিব মোঃ হেলাল সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি, অনুষ্ঠান করতে পারছি। বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করতে দিদ্বাবোধ করেন নাই। তার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত শেষে সভার সমাপ্তি করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network