1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে ছুরিকাঘাত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথমবার সংসদে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি অলি উল্লাহ কলাপাড়ায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ২ গরু চুরি, থানায় অভিযোগ কুয়াকাটার নির্বাচন পরবর্তী দখল, অগ্নি সন্ত্রাসের তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দলের ক্রিমিনাল গ্যাংদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে : ব্যারিস্টার ফুয়াদ ৩০ আসনে অনিয়মের অভিযোগ, পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় জোট সহকর্মীদের উদ্দেশ্য করে বার্তা দিলেন জামায়াত আমির মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও দীর্ঘ আট বছর পর প্রতিশোধ, সাবেক ইউপি চেয়ারম্যানকে চড়-ঘুষি যুবদল নেতার নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ, গুরুতর আহত

বরগুনায় গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে ছুরিকাঘাত

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুজন।বৃহস্পতিবার (৩১ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে লেমুয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা বাড়িঘরে তালা দিয়ে গা-ঢাকা দেয়। পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একজনকে আটক করেছে।

গুরুতর আহত মো. সাগর (২২) উপজেলার রায়হানপুর এলাকার মো. শাহাজাদার ছেলে ও রুবেল পিতা সোবাহান হাওলাদারের ছেলে। এ ঘটনায় রায়হানপুর তিন নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মুন্সি জানান, সাওয়ান চৌধুরী ও বশির দুজনে সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে মাদকের ব্যবসা করে আসছে, বর্তমানেও তারা চালিয়ে যাচ্ছে। আর এই মাদক ব্যবসাকে বন্ধ করতে বলায় রাতের আঁধারে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সৈয়দ ফজলুল হক কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জানান, “গতকাল রাতে আমি বাড়িতে যাওয়ার সময় আমার ওপর পরিকল্পনা করে হামলা চালায়, তবে আমার পিছন থেকে আমাকে লক্ষ্য করে ছুরি মারলে আমার সাথে থাকা সাগর বাঁধা দিলে তিনি গুরুতর আহত হন। তার হাতের রগ কেটে যায় ও বুকে বড় ছিদ্র হয়।”

অভিযুক্ত সাওয়ান চৌধুরী ওরফে বাতেন পুলিশ হেফাজতে থাকায় এবং বশির পলাতক থাকায়, তাঁদের কোনো ভাষ্য পাওয়া যায়নি। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network