1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বৈষম্যবিরোধীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

বৈষম্যবিরোধীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য’ পরিচয়ে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার একজনকে পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের স্বরূপনগর মহল্লায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম সোহেল রানা (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা মহল্লার বাসিন্দা।জানা গেছে, ঘটনার সময় বাড়ির দুই নারীকে মারধর করা হয়। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে কলিং বেল চেপে প্রবেশ করে ৪ যুবক।

নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সদস্য পরিচয় দিয়ে তারা বাল্যবিয়ে হচ্ছে বলে অভিযোগ তোলে এবং বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। এ সময় দুই নারীর গলা থেকে দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সোহেল রানাকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে তার তিন সহযোগী পালিয়ে যায়।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলী বলেন, শুক্রবার (১ আগস্ট) আমার মেয়েকে ছেলেপক্ষের লোকজন দেখতে আসার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ ৪ যুবক এসে বাল্যবিয়ের অভিযোগ তোলে। তারা নিজেদের স্থানীয় বলে পরিচয় দিয়ে বিয়ের জন্য অর্থ দাবি করে। এতে আমার সন্দেহ হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network