1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় আ‌মে‌রিকান প্রবাসী প‌রিবার‌কে হত‌্যার হুম‌কি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ভোলায় আ‌মে‌রিকান প্রবাসী প‌রিবার‌কে হত‌্যার হুম‌কি

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

দৌলতখান(ভোলা)প্রতিনিধি // নি‌জে‌দের ক্রয়কৃত জ‌মির দ‌লিল ফেরৎ চাওয়ায় এক আ‌মে‌রিকান প্রবাসী প‌রিবার‌কে হত‌্যার হুম‌কির অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে নি‌জের আপন ভাই‌য়ের বিরু‌দ্ধে । দীর্ঘদিন এলাকার প্রভাবশালী‌দের দ্বা‌রে দ্বা‌রে ঘু‌রে কোন বিচার না পে‌য়ে দৌলতখাঁন থানায় সাধারণ ডা‌য়েরী (‌জি‌ডি ) ক‌রেন প্রবাসী নারী । ওই প্রবাসী নারী ভোলার দৌলতখাঁন উপ‌জেলার সৈয়দপুর ইউ‌নিয়‌নের হা‌দিস হাওলাদা‌রে মে‌য়ে বকুল ইসলাম (৬২) ।

থানার সাধারণ ডা‌য়েরী ও ভুক্ত‌ভোগী সূ‌ত্রে জানাযায়, ভুক্ত‌ভোগী বকুলের আ‌মে‌রিকান প্রবাসী ছে‌লে লোকমান বি‌দেশ থে‌কে দৌলতখাঁনবাসী ফ‌রিদ হাওলাদার (নি‌জের আপন মামা) মাধ‌্যমে ২০১৪ সা‌লে চরফ‌্যাশন উপ‌জেলার উত্তর চরফ‌্যাশন মৌজার জেএল নং ০৩ , খ‌তিয়ান নং ২৮৫২ দা‌গ নং ৪৮৩/৫০২/৫৪৬ মোট ৭৮ শতাংশ জ‌মি ক্রয় ক‌রেন । এর বছর খা‌নেক পর লোকমান দে‌শে এ‌সে নি‌জের মামার কা‌ছে একা‌ধিকবার নি‌জের ক্রয়কৃত জ‌মির দ‌লিল চাই‌লে ফ‌রিদ এলাকার ক‌্যাডার বা‌হিনী দি‌য়ে প্রবাসী লোকমান‌কে হত‌্যার হুম‌কি দেয় । একপর্যা‌য়ে দ‌লি‌লের চিন্তা বাদ দি‌য়ে প্রাণ বাঁচা‌তে অ‌নেকটা লু‌কি‌য়ে আ‌মে‌রিকা চ‌লেযায় লোকমান । সর্বশেষ গত ৪/৫ মাস পূ‌র্বে লোকমান তার মা বকুল ইসলাম‌কে জ‌মিজমা উদ্ধার করার জন‌্য দে‌শে পাঠা‌লে তাকেও হামলা মামলা সহ হত‌্যার হুম‌কি দেয় ফ‌রিদ । বকুল ইসলাম জানান, আমরা দে‌শের জন‌্য দিনরাত প‌রিশ্রম ক‌রে রে‌মি‌টেন্স পা‌ঠি‌য়ে ‌দেশ‌ উন্নয়ন কর‌ছি, অথচ আমা‌দের নি‌জে‌দের কোন নিরাপত্তা নেই ।‌বি‌দেশ থে‌কে এ‌সে নি‌জে‌দের বা‌ড়ি‌তে ফ‌রি‌দের ক‌্যাডার বা‌হিনীর ভ‌য়ে থাক‌তে পা‌রিনা । বি‌ভিন্ন সময় আমা‌কে হামলা মামলা সহ খুন যখ‌মের হুম‌কি দেয় ।

এ ব‌্যাপা‌রে জান‌তে চাই‌লে অ‌ভিযুক্ত ফ‌রিদ জানায়, অ‌নেক বছর আ‌গে চরফ‌্যাশ‌নের জ‌মির টাকা আমার ভা‌গিনা প্রবাসী লোকমান আমার কাছ থে‌কে নি‌য়ে গে‌ছে । আ‌মি উ‌ল্টো তা‌দের কা‌ছে জ‌মি পা‌বো । এটা নি‌য়ে আদাল‌তে মামলা চল‌ছে ।

সাধারণ ডা‌য়েরীর তদন্তকারী কর্মকর্তা দৌলতখাঁন থানার এ এস আই মোঃ জা‌হের শামীম জানন, জি‌ডি মূ‌লে থানার পক্ষ থে‌কে আই‌নি ব‌্যবস্থা গ্রহন ক‌রে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network