1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সবজি চাষের আড়ালে গাঁজা চাষ! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

সবজি চাষের আড়ালে গাঁজা চাষ!

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশে সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন মো. লিটন নামের এক ভাঙাড়ি ব্যবসায়ী। স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করলেও শেষ রক্ষা হয়নি তার। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামের ভাঙাড়ি দোকান থেকে অভিযুক্তকে আটক করা হয়।

জানা গেছে, পুইশাক, পালংশাক, ঢ্যাঁড়শসহ নানা শাকসবজির সঙ্গে গাঁজাগাছের পরিচর্যার কমতি রাখতেন না মো. লিটন। ফলের ক্যারেটকে টপ বানিয়ে পৃথক চারা গাঁজাগাছ থেকে দুই মাস অন্তর অন্তর কয়েক কেজি গাঁজা সংগ্রহ করতেন ওই ভাঙাড়ি ব্যবসায়ী। আটক গাঁজা চাষি মো. লিটন (৪০) বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, সে দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সবজি বাগানে গাঁজা চাষ করে আসছে। বৃহস্পতিবারও তার সৃজিত ৪টি গাঁজাগাছ থেকে কয়েক কেজি গাঁজা পাতা সংগ্রহ করার পর গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network