1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির ২ সদস্য - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া উজিরপুরে শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির ২ সদস্য

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য শুক্রবার (১ আগস্ট) শাহ আহমদ শফি ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করছেন বিএনপির স্থানীয় কমিটির দুই নেতাসহ অন্যান্যরা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমদ হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিএনপি নেতারা চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয় দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী গিয়ে হেফাজতের সাবেক দুই আমির আল্লামা শাহ আহমদ শফি এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবরও জিয়ারত করেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তারা এই সাক্ষাৎ করেছেন।
এর আগে ২৯ জুলাই রাজধানীর বনানীতে অবস্থিত ছারছিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নছর নেছারউদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

হেফাজতের পক্ষে আনুষ্ঠানিক কিছু জানানো না হলেও নীতিনির্ধারণী পর্যায়ের এক হেফাজত নেতা কালের কণ্ঠকে বলেন, ‘এটি স্রেফ সৌজন্য সাক্ষাৎ। আয়োজন করে কোনো কিছু হয়নি এবং রাজনৈতিক কোনো বিষয়েও আলোচনা হয়নি। উনারা দুই মুরুব্বির কবর জিয়ারত করেছেন।

হেফাজতের আমির সাহেবসহ দুই মাদরাসার সিনিয়র আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চলে গেছেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network