1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় ডেঙ্গু আক্রান্তে ২ জনের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

বরগুনায় ডেঙ্গু আক্রান্তে ২ জনের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পারভীন বেগম ও লাকী আক্তার নামের আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪২ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পারভীন বেগম বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন। লাকী আক্তার বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোনাখালী গ্রামের বাদল তালুকদারের স্ত্রী।”

শুক্রবার বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন ৪ জন। এর মধ্যে বামনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন।”

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৬২ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৯০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭৪০ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৪০ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে। তবে বরগুনা সদর ছাড়া অন্য উপজেলার রোগীরা অনেকই দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশা করি, দ্রুত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network