1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। শুক্রবার (০১ আগস্ট) সকালে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

মৃতরা হলেন ময়মনসিংহ জেলার বায়েজিদ হোসেন ও শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে মাহিন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯ টার দিকে ৫ বন্ধু উপজেলার পাঁচুয়া গ্রামে নৌকা নিয়ে শাপলা তুলতে যান। এক পর্যায়ে তাদের বহনকারী নৌকাটি উল্টে গেলে ৫ জন পানিতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে বায়েজিদ পানিতে ডুবে নিহত হন। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে মাহিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, বিলের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচুয়া বিলে একটি ছোট নৌকা নিয়ে পাঁচজন শাপলা ফুল দেখতে ঘুরতে যান। এ সময় নৌকাটি ডুবে গেলে স্থানীয় ছুটে গিয়ে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network