1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল নয়টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জিলু মিয়া মিয়া (৪২)। সে গজারিয়ায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের অহিদ মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে নিজ গ্রাম রসুলপুরে যাচ্ছিলো সে।

পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় চট্টগ্রামগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশের ছিটকে পড়ে এবং চালক জিলু মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল নয়টা বিশ মিনিটের দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘নিহতের লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network