1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে ছেড়ে যাচ্ছিল। ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় ট্রেনটির ধাক্কায় যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাঁচজন যাত্রী মারা যায়।

তাদের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে পড়ে। ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম বলেন, সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নম্বর এক্সপ্রেস ট্রেনটি। সেটিতেই এ দুর্ঘটনা ঘটেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network