1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

বরিশালে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ এবং জুলাই আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।

শনিবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই পুনর্জাগরণের তাৎপর্য তুলে ধরা হয় এবং ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সমাবেশে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। সেই সঙ্গে তারা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং ঘোষণাপত্রকে স্থায়ী করার দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।

প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজা খানম নাসরিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, প্রোগ্রাম অফিসার জাহানারা পারভীন, এবং আনসার ও ভিডিপির নারী আনসার প্রতিনিধি সালেহা আক্তার (কনক)।

অনুষ্ঠানে বরিশাল জেলা ও উপজেলার ‘জুলাই আন্দোলনে’ শহীদ ৩০টি পরিবারের সদস্য ও আহতদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের যোদ্ধাদের রক্ত যেন ব্যর্থ না হয়, সে লক্ষ্যেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network