1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে শ্বশুর-শ্বাশুড়ি হাতে গৃহবধূকে হত্যার অভিযোগ! - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

বাউফলে শ্বশুর-শ্বাশুড়ি হাতে গৃহবধূকে হত্যার অভিযোগ!

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

মো.আরিফুল ইসলাম,বাউফল: পটুয়াখালীর দুমকিতে বাউফলের মেয়ে, মুক্তা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত মুক্তা আক্তার দুই সন্তানের জননী। নিহতের বাবার বাড়ি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে।

 

ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনায় দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ০৮, তারিখ: ০১.০৮.২০২৫) নথিভুক্ত হয়েছে। রাত ৯টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

মুক্তার শাশুড়ির দাবি, হঠাৎ স্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে। তবে ভিন্ন দাবি করেন নিহতের ভাই মাসুম। তিনি বলেন, শ্বশুর-শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আমার বোনের মৃত্যু হয়েছে। সে কয়েক দিনের মধ্যে বাবার বাড়ি ফেরার কথা বলেছিল। আমরা সঠিক তদন্ত করে ও দোষীদের শাস্তি চাই।

 

পরিবারের আরও অভিযোগ, মৃত্যুর বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয়নি।

 

এবিষয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, সকাল ৯টার দিকে রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমার ধারণা সকাল ৬টা থেকে সাড়ে ৬টার ভেতর তিনি মারা গেছেন।

 

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network