1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

বাকেরগঞ্জে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি // বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ বলে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশ। ওই কমিটি বাতিল করে দলের যোগ্য, ত্যাগী, নির্যাতিত ও হামলা-মামলার শিকার নেতাকর্মীদের নিয়ে পুনরায় নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করেন তারা।

শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় দলের পদবঞ্চিত নেতাকর্মীরা মহেশপুর বাজারে এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহেশপুর সৈয়দ আফসার আলী ডিগ্রী কলেজ মাঠে প্রতিবাদ সভা করে।

প্রবীন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাস্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিয়ামতির কৃতি সন্তান ঢাকা মহানগর যুবদল নেতা আব্দুস সালাম সিকদার, বিএনপি নেতা নিয়াজ মোরশেদ, রিপন বিশ্বাস, ইউপি সদস্য গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু বকর পাবেল প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিয়ামতি ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। দলের যোগ্য, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ঘরানার নেতাকর্মীদের সমন্বয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এমনকি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটির অধিকাংশ সদস্যই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে একতরফা কমিটি করা হয়েছে।

এমন ‘পকেট কমিটি’ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পদবঞ্চিতরা নেতাকর্মীরা দ্রুত এই কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতা-কর্মীদের পদ দেওয়ার দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network