1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় জুলাইয়ের মায়েদের নিয়ে অভিভাবক সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

বরগুনায় জুলাইয়ের মায়েদের নিয়ে অভিভাবক সমাবেশ

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ইফতেখার শাহীন, বরগুনা// জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জুলাইয়ের মায়েদের নিয়ে অভিভাবক সমাবেশ করেছে বরগুনা জেলা প্রশাসন এবং আগত অভিভাবকদের উপহার সামগ্রী দেয়া হয়েছে।

শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জুলাই আন্দোলনে নিহত বীর যোদ্ধাদের মায়েরা তাদের বেদনা জড়িত অভিব্যক্তি প্রদান করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরল ইসলাম হাওলাদার।

 

সভায় আরো উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত রানা, পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, এনডিসি আবদুল্লাহ আল মামুন এবং জুলাইয়ের আন্দোলনে নিহত এবং আহতদের গর্বিত মায়েরা এবং তাদের অভিভাবকবৃন্দ।

 

এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা। সমাবেশ শেষে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, আহত এবং নিহত অভিবাকদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network