1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হু'ম'কি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হু’ম’কি

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। রবিবার (৩ আগস্ট) বিকেলে বিষয়টি জানিয়েছেন ওসি।

তিনি বলেন, ‘‘গত বৃহস্পতিবার রাত ১টা ৩৪ মিনিটে ভারতীয় একটি মোবাইল একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। যেটা আমার অপরিচিত নম্বর ছিল। তাই আমি গুরুত্ব দেইনি। পরে ওই নম্বর থেকে অনেকবার ফোন ও মেসেজ আসে।

একপর্যায়ে আমি ফোন রিসিভ করে কে বলছেন- জানতে চাই। তখন ফোনের অপর প্রান্তের ব্যক্তি বলে, মোখলেছুর রহমান বলছেন? ওসি ছাতক থানা। আমি উত্তর দেই হ্যাঁ। আমি ওনাকে জিজ্ঞাসা করি, কে বলছেন? সে তখন উত্তর দেয়, আমার পরিচয় পরে দেব, আওয়ামী লীগ হারায় নাই, ১০ বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব। এ কথা শুনে আমি ফোন কেটে দেই। বুঝতে পারি, তার উদ্দেশ্য ভালো নয়।’’

ওসি বলেন, ‘‘এরপর একাধিকবার সে আমাকে মেসেজ দিয়েছে, ‘নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করেন’, ‘আওয়ামী লীগ হারাইয়া যায় নাই’ , ‘আওয়ামী লীগ ১০ বছর পরে হইলেও ফিরবে’, ‘বিষয়টা মাথায় রাইখেন’। আমি তখন তাকে মেসেজ দিয়ে জানালাম, পরিচয় দিয়ে মেসেজ দেবেন দয়া করে।

এরপর সে মেসেজ দেয়, ‘দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। মাইন্ড ইট।’’ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি এ ঘটনায় থানায় জিডি করেছেন বলে জানান মোখলেছুর রহমান আকন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network