1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে গাঁজা-ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

নলছিটিতে গাঁজা-ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে পৌর শহরের ফেরিঘাট-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া নারীর নাম সাথী আক্তার (৩২)। তিনি ফেরিঘাট এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী এবং তাঁর বসতঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই এল এম আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় সাথী আক্তারের পরিহিত পাজামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে রাখা ৩০৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ঘরের বারান্দা থেকে আরও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়।এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, গ্রেপ্তার সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network