1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কেফায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অভিভাবকদের সঙ্গে অসাদাচরণের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৩ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন, অভিভাবক সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক খান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদারসহ আরো অনেকে। বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক গুলশান আরা নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ের পিছিয়ে কিছু শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠানে না রেখে পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠিয়ে দেন।

এছাড়া বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থের হিসাব নিয়েও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন এবং দাবি না মানা হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network