1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়ার নন্দীগ্রামে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু (৫০) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুয়াজ্জিন বুলু পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়ার মৃত আছিমুদ্দিনের ছেলে। প্রাপ্ত তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুলু মিয়া দীর্ঘ ১৬ বছর ধরে বৈলগ্রাম উত্তরপাড়ার একটি ওয়াক্তিয়া মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রতিদিনের মতো রোববার ভোরেও বুলু ফজরের নামাজের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। প্রথিমধ্যে রাস্তার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে থাকা পানিতে পা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুয়াজ্জিন বুলুর।

স্থানীয়রা দেখার পর পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কায়সার রেজা জানান, যে তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই তার না দিয়ে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। ভারি বৃষ্টির কারণেই মূলত তারটি ছিঁড়ে যাওয়ার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network