1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় পরিবারের সদস্যদের অচেতন করে টাকাসহ স্বর্ণালংকার লুট - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

কলাপাড়ায় পরিবারের সদস্যদের অচেতন করে টাকাসহ স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ দিয়ে স্প্রে করে অচেতন করে ঘরে ঢুকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. সহিদুল ইসলাম মির (৪৮), মোসা: আকলিমা বেগম (৪২) লালবানু (৮৫) মো. সানাউল্লাহ (২০)। বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সহিদুল ইসলাম মির বলেন, আমি গরু কেনাবেচার ব্যবসা করি। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম ভাঙে না। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করে আমার রুমের দরজা ভাঙার চেষ্টা করলে হঠাৎ জেগে উঠি এবং শরীরে অস্বস্তি অনুভব করি। পরে দেখি ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে। পরে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ দিয়ে স্প্রে করে আমাদেরকে অচেতন করে ঘরের ভিতরে ঢুকে আলমারিতে থাকা গরু কেনার জন্য ২ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান,খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চুরির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত দুইটার উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে ডাকাতদল বাড়ির সবাইকে হাত পা বেঁধে জিস্মি করে প্রায় এক লক্ষ টাকা এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network