1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে অটো চালকের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বরিশালে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে বরিশালে নদীভাঙনে বসতভিটা হারাচ্ছে মিয়ারচরের বাসিন্দারা জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা বেতাগীর দুই আওয়ামী লীগ নেতার বাকেরগঞ্জে নাশকতার পরিকল্পনা উজিরপুরে হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন : প্রশংসিত মানবিক ইউএনও আলী সুজা ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস

কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে অটো চালকের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোঃ ইমন মৃধা (২৭) নামে অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইমন মৃধা বরগুনার আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামের মোঃ মিজান মৃধার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ইমন কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় তার শ্বশুর আবুল হোসেনের বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন।

 

ঘটনাদিন দুপুরে শ্বশুরবাড়ির ঘরে মেলামাইন লাগানোর কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ইমন বিদ্যুৎপৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মালেক মিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছে, আমার মৃত্যু অবস্থা পেয়েছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network