1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গ্রেপ্তারের পর নৌকা থেকে লাফ দিয়ে পালালেন আ. লীগ নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

গ্রেপ্তারের পর নৌকা থেকে লাফ দিয়ে পালালেন আ. লীগ নেতা

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রেপ্তারের পর হ্যান্ডকাফসহ পালিয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে পুনরায় গ্রেপ্তার করতে বাগাহাতা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বানিয়াচংয়ে গত ৫ আগস্ট সংঘটিত ৯টি হত্যা মামলার আসামি। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ মার্ডার মামলার আসামি।

তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার কিছু লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ৯ জন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ। আজ পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নৌকাযোগে থানার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে আব্দুল মজিদ হ্যান্ডকাফসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। মজিদকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network