1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।শনিবার (২ আগস্ট) রাতে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে এফবি পারমিতা নামের ভারতীয় ওই ফিশিং ট্রলারটি মাছ ধরা অবস্থায় জেলেসহ আটক করে যুদ্ধজাহাজ বানৌজা বিষখালীর নৌসেনারা। রোববার (৩ আগস্ট) বিকেলে বাগেরহাটের দিগরাজে নৌবাহিনীর মোংলা নৌঘাঁটিতে নিয়ে এসেছে।

ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ট্রলারসহ জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলায়।

এর আগে, গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী নামে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী। এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, থানায় হস্তান্তরের পর সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের অপরাধে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সোমবার সকালে আটক ভারতীয় এসব জেলেকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network