1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪ গেট, বন্যার আশঙ্কা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪ গেট, বন্যার আশঙ্কা

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পানির চাপ বেড়ে যাওয়ায় হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। রোববার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমা ৫২.১৫ মিটার অতিক্রম করে ৫২.২০ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। ব্যারাজ এলাকায় স্বাভাবিক পানির বিপৎসীমা ৫২.১৫ মিটার। গত শনিবার পানির উচ্চতা ছিল ৫১.৮০ মিটার, যা বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ১৬ ঘণ্টায় নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করল। সর্বশেষ ২৯ জুলাই রাতেও পানি ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

আরও জানা যায়, রোববার ভোরে হঠাৎ পানির প্রবাহ বৃদ্ধি পায়। পানির চাপ সামলাতে ব্যারাজের সব (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানির এই বৃদ্ধির ফলে তিস্তা ব্যারাজের উজান ও ভাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখরিবাড়ি, টেপাখরিবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও উঠানে। এতে অনেক কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে এবং কৃষকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network