1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে ট্রলারচালকের ইট বাঁধা লাশ মিলল খালে - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

পিরোজপুরে ট্রলারচালকের ইট বাঁধা লাশ মিলল খালে

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ভান্ডারিয়ায় বাড়ি থেকে ডেকে নেওয়া এক ট্রলারচালকের লাশ পাওয়া গেছে খালে। হাত-পা বেঁধে লাশের সঙ্গে ইট ঝুলিয়ে দেওয়া ছিল। পুলিশ আজ সোমবার দুপুরে উপজেলার কাপালিরহাট খাল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ট্রলারচালকের নাম রব্বানী ব্যাপারী (২৫)। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মন্টু ব্যাপারীর ছেলে।

পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে রব্বানীর বিরোধ ছিল। প্রতিপক্ষের রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন গতকাল রোববার রাত ১০টার দিকে রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর ঘরে ফেরেননি। আজ সকালে গ্রামবাসী কাপালিরহাট খালে তাঁর ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।’রব্বানীর বাবা মন্টু বলেন, ‘আমার ছেলেকে প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। গতকাল রাত ১০টার দিকে প্রতিপক্ষের রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার চাই।’ এ ব্যাপারে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক হালদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network