1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুমকীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

দুমকীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় অভিযুক্ত উপজেলা যুবলীগ নেতা মো. মনিরুল ইসলাম ফকির (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় দুমকি নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে দুমকী থানা পুলিশ। গ্রেপ্তার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, ২০২২ সালে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপিথর বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান।

পরে গত বছরের নভেম্বরের ৭ তারিখে মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।দুমকী থানার ওসি মো. জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মনিরুল ইসলাম ফকিরকে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network