1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন কোলে স্ত্রী, চোখে পানি— দারিদ্র্যের সংসারে ৭০ বছরের ভালোবাসা বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস কলাপাড়ায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ৬ বছর বয়সি শিশুর মৃত্যু বরিশালে রাসায়নিক মিশ্রিত ৭০০ কেজি পোয়া মাছ জব্দ, অর্ধলাখ টাকা অর্থদণ্ড আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রেতার কারাদণ্ড বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত দুইশত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লালমোহনে মাদক উদ্ধারে গিয়ে ভীমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫ পিরোজপুরে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত সরদার মান্নুকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বরগুনার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সদর উপজেলার ক্রোক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার বিকালে আদালত থেকে জেলহাজতে পাঠানোর সময় হাতকড়া খুলে পালিয়ে যায় এ আসামি।

বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া আল আমিন উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। জানা যায়, আল আমিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন। মামলায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়। এমনকি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেফতার করে। রোববার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে আসামিদের কারাগারে নেওয়ার পথে জেলা ও জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন হাতকড়া খুলে পালিয়ে যায়।

ওসি ইয়াকুব হোসেন বলেন, আসামি পালানোর ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে আমিরুল ইসলাম বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেন। মামলার একদিন পরে অভিযান পরিচালনা করে আল আমিন নামের ওই পলাতক আসামিকে ক্রোক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network