1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান: মঙ্গলবার ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে গৌরবময় “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দৌলতখান ও বোরহানউদ্দিনের বিএনপি  ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনতার বিজয় মিছিল বের করা হয়েছে।

বিজয় মিছিলে বিএনপির পৌর ও  ইউনিয়নের নেতা কর্মীরা অংশ নেন। মিছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।

এসময় মাফরুজা সুলতানা বলেন, ছাত্র-জনতার রক্ত পিচ্ছিল গণ-আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পালাতে বাধ্য হন তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা। এর মধ্য দিয়ে অবসান ঘটে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের। ঐতিহাসিক এই দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হয়েছে।

জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়, আমরা তাদের আজীবন  স্মরণ করব। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে চাই।

জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের সরকার প্রতিষ্ঠায় আপনাদের ভোট আমাদের সবচেয়ে বড় শক্তি। এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন  বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক  সরোয়ার আলম খান,উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম ,পৌর বিএনপি  সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি মান্নান মিয়া,সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি, যবদলের আহ্বায়ক লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network