1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মহিপুরে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

মহিপুরে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক এ আদেশ প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় ৪ ব্যক্তি গাঁজা সেবন করেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় এসময় আটককৃত প্রত্যেককে ১৪ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরো তিন দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হবে।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন-মো: হেলাল চাপরাশি, সোনাই মোল্লা, মো: তুফান, মো: শহিদুল হাওলাদার। এরা সকলেই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, গতকাল রাতে গাঁজা সেবনের অপরাধে দন্ডপ্রাপ্ত ৪ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা থানায় হস্তান্তর করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় নেই বলেও উল্লেখ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network