1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়ালো - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়ালো

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমলেও রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এখনও প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন ভর্তি হয় জেলার হাসপাতালগুলোতে। মঙ্গলবার (৫ আগস্ট) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন ১৫ জন।

এর মধ্যে পাথরঘাটায় ১০ ও বামনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩৭ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯৭৪ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৪০ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘কিছুদিন ধরে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম রয়েছে। তবে যেকোনও সময় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে। গতকালের চেয়ে আজকের আক্রান্তের সংখ্যা বেশি।

বর্তমানে এরকমই হবে। আজকে কম আছে আবার কালকে বেড়েও যেতে পারে। সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বেশ কিছুদিন ধরে আক্রান্ত রোগীর সংখ্যা আমরা কম দেখছি। আরও কিছুদিন না গেলে ডেঙ্গু পরিস্থিতি বোঝা যাবে না।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network