1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নলছিটিতে বিজয় র‍্যালি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নলছিটিতে বিজয় র‍্যালি

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।।  জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে বিজয় র‍্যালি করেছে নলছিটি উপজেলা বিএনপি। বুধবার  (৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদের  সামনে থেকে র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক  তৌহিদুল আলম মান্না ও সদস্য সচিব  সাইদুল কবির রানার সঞ্চলনায় বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল,জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সরদার এনামুল হক এলিন,যুবদলের জিয়াউল কবির মিঠু,  এনায়েত করিম মিশু, সরোয়ার তালুকদার, সাবেক বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ওহিদুল ইসলাম বাদল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  সুজন খান, ফয়সাল, রনি তালুকদার, সাব্বির, শ্রমিকদলের জামাল খান প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network