1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম সামাদ সিদ্দিকী পারভেজ (১৭)। তিনি মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের পশ্চিম বাড়ীয়ালা হাজিপুর এলাকার আলীউল ইসলামের ছেলে। পারভেজ তার বন্ধুদের সঙ্গে কুয়াকাটা ভ্রমণে এসে সমুদ্রস্নানে নামেন।
গোসলের এক পর্যায়ে তিনি ঢেউয়ের তোড়ে ভেসে যান এবং নিখোঁজ হন। ঘটনার পরপরই কলাপাড়া ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network