1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘বিজয় উৎসবের’ মিছিলে তিন ভাইকে কুপিয়ে জখম - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

‘বিজয় উৎসবের’ মিছিলে তিন ভাইকে কুপিয়ে জখম

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুলাই অভ্যুত্থান ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিলে হামলা করে স্থানীয় সাংবাদিক ও তার দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় মিছিলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের কুপিয়ে জখম করা হয়। আহতরা হলেন দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম লিখন মুন্সি এবং তার আপন দুই ভাই মিলন মুন্সি ও সোহাগ মুন্সি।

গত ২৩ মার্চ রাতে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোফাজ্জেল মুন্সির ছেলে শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সি। এ ঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আহতদের পরিবার।

আহতের পরিবার ও পুলিশ জানায়, পৌনে ১২টায় জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষে বিজয় মিছিল হয়। মিছিলটি ডিসি ব্রিজ এলাকায় এলে মিছিল থেকে কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে তাকে বাঁচাতে গেলে লিখনের দুই ভাই মিলন মুন্সি ও সোহাগকেও কুপিয়ে জখম করে। পরে প্রাথমিক অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। এ দিকে সাংবাদিকের ওপর এমন ন্যক্কারজনক হামলায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network