1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটায় ট্রলারসহ ভেসে এলো নিখোঁজ জেলের লাশ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

কুয়াকাটায় ট্রলারসহ ভেসে এলো নিখোঁজ জেলের লাশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ ধরার ট্রলার ও এক জেলের লাশ।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে এফবি সাগরকন্যা নামের ট্রলারটি ভেসে আসে। ট্রলারের ভেতর থেকে উদ্ধার হওয়া জেলের নাম মোঃ ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছেন জামাতা সাগর ইসলাম।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে নিয়ে মাছ ধরতে গিয়ে ডুবে যায় এফবি সাগরকন্যা নামের ট্রলারটি। ডুবির চার দিন পর ১০ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ১ আগস্ট মীরা বাড়ি সৈকত পয়েন্টে নজরুল ইসলাম নামের আরও এক জেলের লাশ ভেসে আসে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন জেলে।

 

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ট্রলার ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network