1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মাদক বিক্রেতার এক বছরের কারাদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে নতুন মাত্রা বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

বরিশালে মাদক বিক্রেতার এক বছরের কারাদন্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাদক বিক্রেতাকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের গৌরনদী সার্কেলের সাব ইন্সপেক্টর ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার বাঙ্গিলা এলাকার মাদক বিক্রেতা সবুজ সরদারের (৪৫) বাসায় অভিযান চালিয়ে একশ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত সবুজ ওই এলাকার মৃত খাদেম আলী সরদারের ছেলে।

 

আটককৃতকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের বিচারক মাদক বিক্রেতা সবুজকে এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেছেন।

 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network