1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, আটক ৫ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, আটক ৫

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে নগরের বাসন থানায় মামলাটি দায়ের করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করলেও ‘তদন্তের স্বার্থে’ তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে। রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। পরে হত্যার সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ ওঠে, রাজনৈতিক দলের চাঁদাবাজরা তুহিনকে কুপিয়ে হত্যা করেছে।

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় পুলিশের বয়ানে নতুন মোড়গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় পুলিশের বয়ানে নতুন মোড়

তবে প্রাথমিক তদন্তের পর শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল ইসলাম জানান চাঁদাবাজি নয়, বাদশা নামে এক যুবকের ওপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network