1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় উন্নত চিকিৎসা করাতে না পেরে বন্ডে সই ছেলের, ডেঙ্গুতে মায়ের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডাকাতি শেষে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্তের বাড়িতে আগুন বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ববিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তে নতুন গবেষণাগার বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে তিন দিনের মাঠ সংযুক্তি উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ আগামীকাল বরিশালে মাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা বরিশালে চাঁদাবাজি বন্ধের আশ্বাসে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বরগুনায় উন্নত চিকিৎসা করাতে না পেরে বন্ডে সই ছেলের, ডেঙ্গুতে মায়ের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বরগুনা প্রতিনিধি// বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

 

ওই নারীর নাম আলেয়া বেগম (৬০)। তিনি বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওরাবুনীয়া ইউনিয়নের লতাবাড়িয়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম (মৃত) নূর মোহাম্মদ।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, আলেয়া জ্বরে আক্রান্ত হলে গত ৪ আগস্ট সোমবার তাকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে হাসপাতালের পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ হলে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। এরপর চিকিৎসারত অবস্থায় আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হয় এবং রক্তে প্লাটিলেট কমে যায়।

 

পরে দায়িত্বরত চিকিৎসক গতকাল ৭ আগস্ট (বৃহস্পতিবার) আলেয়াকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে তাকে বরিশাল না নিয়ে বন্ডে স্বাক্ষর করে বরগুনা হাসপাতালেই ভর্তি রাখেন ছেলে সরোয়ার। এরপর আবারও আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হয়ে শ্বাস কষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network