1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কবুতর চুরির সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০ প্রধান শিক্ষকের কক্ষ তালা মেরে দিলেন সহকারি শিক্ষকরা বরিশাল জেলা আ.লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়া গ্রেপ্তার ফ্যামিলি কার্ড কার্যক্রমের বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য হলেন মোঃ রেজাউল করিম(রেজা রাড়ী) লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা গণঅভ্যুত্থানে পালানো সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বিমানমন্ত্রী গোসলরত নারীদের ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

কবুতর চুরির সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন (১৮) নামে এক তরুণকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাটকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম পার্শ্ববর্তী পারসিংড়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পাটকোল এলাকার মাসুদ করিম মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে চুরির ঘটনা ঘটছিল। এরপর পার্শ্ববর্তী পারসিংড়ার আকরাম হোসেনকে সন্দেহ করে মিঠু গ্রামবাসীদের কাছে বিচার দেয়।

কিন্তু সেই গ্রাম্যসালিশে আকরাম উপস্থিত হয় না। এরই জের ধরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মিঠু ও তার আরেক সহযোগী মিলে পারসিংড়া থেকে আকরাম হোসেনকে ধরে রিকশাতে করে তুলি নিয়ে যায়। পরে পাটকোল গ্রামে মিঠুর পেয়ারা বাগানে মারপিট করে রাস্তার ওপর ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়রা আকরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network