1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় পটুয়াখালী-৪ আসনের ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কলাপাড়ায় পটুয়াখালী-৪ আসনের ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন 

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালী-৪ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ প্রতিনিধি সম্মেলন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার আমীর ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা মোঃ আবদুল জব্বার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা আমীর ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদে দলের নমিনী মুহাম্মদ আব্দুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, আমীর, বিজেআই, পটুয়াখালী জেলা; অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম আল-কায়ছারী, সেক্রেটারী, বিজেআই, পটুয়াখালী জেলা; অধ্যাপক এ.বি.এম. সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী, বিজেআই, পটুয়াখালী জেলা; মোঃ নজরুল ইসলাম সোহাগ, বাইতুল মাল সম্পাদক, বিজেআই, পটুয়াখালী জেলা; মাওলানা আব্দুল খালেক ফারুকী, নায়েবে আমীর, বিজেআই, কলাপাড়া উপজেলা; মোঃ নাইম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কলাপাড়া উপজেলা; মাওলানা মোঃ আমিনুল ইসলাম, আমীর, বিজেআই, কলাপাড়া; মাওলানা শহিদুল ইসলাম, আমীর, বিজেআই, কুয়াকাটা পৌরসভা; মোঃ রাসেল মুসুল্লী, আমীর, বিজেআই, লতাচাপলী ইউনিয়ন; মাওলানা মোঃ তোফাজ্জেল হোসাইন, সভাপতি, বিজেআই, মহিপুর ইউনিয়ন এবং মোঃ আনোয়ার হোসেন খলিফা, আমীর, বিজেআই, নীলগঞ্জ ইউনিয়ন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারী, বিজেআই, কলাপাড়া উপজেলা।
সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ রফিকুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক, বিজেআই, কলাপাড়া উপজেলা এবং হাফেজ মাওলানা মোঃ আল আমিন, সেক্রেটারী, বিজেআই, কুয়াকাটা পৌরসভা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network