1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কাউখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের গেটের সামনে কাউখালী উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে, গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচার সহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, দৈনিক সংগ্রাম পত্রিকার কাউখালী উপজেলার সাবেক প্রতিনিধি অধ্যাপক হুমায়ুন কবির,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ সম্পাদক নুরুল হুদা বাবু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ,মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান নয়ন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করাসহ সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। বক্তার আরো বলেন,একটা অপশক্তি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network