1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া উজিরপুরে শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান তারেক রহমান মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন : নুর বরিশালের বিএনপির পাঁচ নেতা বহিষ্কার বরিশাল মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখী মানুষের ঢল প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ জানিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ বরিশালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন, কয়েক স্তরে নিরাপত্তা বলয় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান : মেধা পুরস্কার দিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

লালমোহনে শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ওই ইউনিয়নের ৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। এ সময় গজারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর, দক্ষিণ-পশ্চিম চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূর সোলাইমান, মধ্যগজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জুলফিকার নিরব ও গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবি মরিয়মকে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মহিবুল্যাহর সভাপতিত্বে ও সামছল হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এ সময় গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা শিক্ষক সমিতির সমন্বয়ক তসলিম উদ্দিন শামিম, মো. আল মামুন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির নেতা মোস্তফা মাতাব্বর, জহির মৃধা, মাইনুল হাওলাদার ও মনির বকসিসহ পশ্চিম চরউমেদ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network