1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি। ‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত‍্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রিয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে ভোলার চরফ্যাশন উপজেলার কর্মরত সাংবাদিকেরা।
‎শনিবার (৯ আগস্ট) বিকাল ৫ টার দিকে চরফ্যাশন প্রেসক্লাব ও উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
‎দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি মো. আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি ও স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সজিব শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক ও কালবেলা প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, খোলা কাগজ প্রতিনিধি জেএইচ রাজু, শশীভূষণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি মিজানুর রহমান সোহেল, মাইটিভি চরফ্যাশন প্রতিনিধি হাওলাদার শাহাবুদ্দিন প্রমুখ।
‎বক্তব্যতে সাংবাদিকেরা বাংলাদেশের অন্তরবর্তী সরকার ডা. ইউনূস এর কাছে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানান। এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করার দাবীও জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network