1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীতে ভারতীয় চোরাইপণ্য বহনকারী নৌকার ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মাসুম বিল্লাহ নামের এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাটের সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পিয়াইন নদীর পন্নগ্রাম ফেনাইকোনা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিওপিতে কর্মরত ছিলেন। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে গেছে, গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পিয়াইন নদীর পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী ফেনাইকোনা এলাকায় টহলরত নৌকাযোগে দুজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী চোরাই নৌকা থামাতে চেষ্টা করেন। এ সময় দুটি নৌকাই ডুবে যায়। নৌকায় থাকা ওপর বিজিবি সদস্য ও মাঝি তীরে উঠতে পারলেও সিপাহি মাসুম বিল্লাহ পারেনি। পরে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। এখনও পানিতে ডুবে নিখোঁজ বিজিবি সদস্যকে পাওয়া যায়নি।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম বলেন, ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকার আঘাতে একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন। এখনও তাকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে চেষ্টা করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network