1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় যুবলীগ নেতার আড়তে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে নতুন মাত্রা বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

ভোলায় যুবলীগ নেতার আড়তে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// ভোলার মনপুরায় যুবলীগ নেতার মাছের আড়তে চাঁদা দাবির অভিযোগে মো. তানভীর হাওলাদার (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

তানভীর মনপুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক। তিনি উপজেলার বাধের হাট এলাকার মো. আবদুল মান্নানের ছেলে।

রোববার (১০ আগস্ট) দুপুরে হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মনপুরা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম‌্যান নিজাম উদ্দিন হাওলাদারের মাছের আড়তে দীর্ঘদিন ধরে চাকরি করছেন দীপঙ্কর। ছাত্রদল নেতা তানভীর হাওলাদার ওই মাছের আড়তে চাঁদা দাবি করে আসছেন।

এ ঘটনায় শনিবার ৯ আগস্ট বেলা ১১টার দিকে তানভীর ও কয়েকজন সহযোগী আড়তে এসে ফের চাঁদা দাবি করেন। এসময় তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তানভীর ও তার সহযোগীরা মারধর করে আড়ত থেকে কয়েকটি ইলিশ নিয়ে যান।

মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবীর জানান, ‘বিষয়টি শুনেছি। তবে কতটা সত্য সেটি নিশ্চিত হতে পারিনি। কিন্তু অন্যায়কারীকে ছাত্রদল কখনো ছাড় দিবে না। সে অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, নিজাম হাওলাদারের কর্মচারী একটি মামলা করেছেন। ওই মামলায় অভিযান চালিয়ে দুপুরের তানভীরকে গ্রেফতার করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network